২১/০৭/২০২০ তারিখ মঙ্গলবার দুপুরে বাংলাদেশ ডাক বিভাগের মাধ্যমে হাতে পেলাম বাংলাদেশ বেতার ঢাকা থেকে প্রচারিত জনপ্রিয় ও শিশুবান্ধব অনুষ্ঠান “আমি মীনা বলছি” ৩৬১তম পর্বের প্রথম বিজয়ীর পুরস্কার। পুরস্কার হিসেবে পেয়েছি বাংলাদেশ বেতারের মহাপরিচালক (চলতি দায়িত্ব) হোসনে আরা তালুকদার স্যারের স্বাক্ষরিত চিঠি এবং একশত টাকা মূল্যের ৫টি (৫০০/- টাকা) জাতীয় প্রাইজ বণ্ড। পুরস্কার পাঠানোর জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক কার্যক্রমের সহকারী প্রকল্প পরিচালক ও বেতারের উপ পরিচালক মো: আনাতোর আমজাদ স্যারকে।
তাছলিমা আক্তার লিমা
ভাইস চেয়ারম্যান
সাউথ এশিয়া রেডিও ক্লাব
বাংলাদেশ।
বাংলাদেশ বেতার, ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত “বনফুলের গান” অনুষ্ঠানের
কুইজ পর্বে অংশ নিয়ে বিজয়ী হয়েছে সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) এর চট্টগ্রামের সন্দ্বীপ
উপজেলা শাখার নির্বাহী সদস্য শারমিন আক্তার। কোন বেতার থেকে পাওয়া এটা তাঁর সর্ব
প্রথম পুরস্কার।
বিজয়ী বন্ধুকে সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) পরিবারের পক্ষ থেকে
অভিনন্দন।
উল্লেখ্য
“বনফুলের গান” অনুষ্ঠানটি ইউনিসেফ-বাংলাদেশের সহায়তায় বাংলাদেশ বেতার, ঢাকা থেকে প্রতি
শনিবার সকাল ৮:১০ মিনিটে প্রচারিত হচ্ছে।
 |
| জাতীয় প্রাইজ বণ্ড |
 |
| খাম |
যোগাযোগ ঠিকানা:
নির্বাহী সদস্য
সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)
সন্দ্বীপ উপজেলা শাখা
মানিক মিয়ার বাড়ী
উত্তর-পূর্ব হরিশপুর
সন্দ্বীপ,
চট্টগ্রাম- ৪৩০০।