বেতার শ্রোতা সংগঠন সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘থিম লোগো’ উন্মোচন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট ২০২৬) সকালে বাংলাদেশ বেতার-সিলেটের সভাকক্ষে এক অনুষ্ঠানে এই ‘থিম লোগো’ উন্মোচন করা হয়।
সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও রেডিও অ্যাক্টিভিস্ট দিদারুল ইকবাল (S21DAL)-এর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বাংলাদেশ বেতারের সাবেক পরিচালক ও সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মির শাহ আলম (S21MIR), বাংলাদেশ বেতার সিলেটের আঞ্চলিক পরিচালক (১) শাহজাহান জামান চৌধুরী এবং আঞ্চলিক পরিচালক (২) মো: মোমিনুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন, সহকারী পরিচালক প্রদীপ চন্দ্র দাস, সহকারী পরিচালক (অনুষ্ঠান) মো: ইকবাল হোসাইন, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- শাহপরান ইউনিট, সিলেটের সহ-সভাপতি মো: আফজল চৌধুরী, যুগ্ম সম্পাদক মো: নোমান উদ্দিন রায়হান, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- সিলেট সিটি ইউনিটের সভাপতি এম এ ওয়াদুদ আল মামুন, বেসরকারী সংস্থা সুবাস এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক সৈয়দ আছলাম হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ ২৯ বছর ধরে ইথার বা বেতার তরঙ্গের মাধ্যমে দেশের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে যোগাযোগ রক্ষা, তথ্য ও অভিজ্ঞতা বিনিময়, সংস্কৃতির আদান-প্রদান, বিভিন্ন দেশের মানুষের মধ্যে বন্ধুত্বের সেতু গড়ে তোলা, রেডিও এবং শ্রোতা ও শ্রোতা ক্লাবের সদস্যদের মধ্যে পারস্পরিক সম্পর্ক জোরদার করতে যে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে তার গৌরবময় ইতিহাস ও অগ্রগতির পথচলা তুলে ধরা হয়।
এবারের বিশেষ লোগোটিতে সংগঠনের আদর্শ, রেডিওর ঐতিহ্য এবং সম্প্রীতির এক চমৎকার মেলবন্ধন ফুটিয়ে তোলা হয়েছে। লোগোর প্রধানত তিনটি উদ্দেশ্য- (১) ঐতিহ্য ও দীর্ঘ পথচলা উদযাপন, (২) বেতার সংস্কৃতির প্রচার ও আধুনিকায়ন এবং (৩) আঞ্চলিক ও সামাজিক মেলবন্ধন। এছাড়া লোগোর নকশা বা ডিজাইনটি খুব নিখুঁতভাবে বেশ কিছু প্রতীকী উপাদানের সাহায্যে সাজানো হয়েছে, যা বার্তাটিকে সহজে মনে রাখার মতো করে তোলে। এই বিশেষ লোগোটি “সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ”-এর শুধুমাত্র একটি জন্মদিনের স্মারক নয়, বরং এটি আগামী দিনগুলোতে পারস্পরিক সহযোগিতা বা অংশীদারিত্বের মাধ্যমে বেতারের সোনালী দিনগুলোকে টিকিয়ে রাখার এবং ক্লাবের সমাজসেবামূলক লক্ষ্যকে এগিয়ে নেওয়ার একটি দৃশ্যমান অঙ্গীকার।
সংগঠনের এবারের মূল প্রতিপাদ্য বা থিম নির্বাচন করা হয়েছে "POSITIVE
PARTNERSHIP বা ইতিবাচক অংশীদারিত্ব"। এটি পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে। এর মূল উদ্দেশ্য হলো—কোনো একক প্রচেষ্টা নয়, বরং সবাই মিলে অংশীদারিত্বের ভিত্তিতে বেতার সংস্কৃতি ও সমাজকল্যাণে ভূমিকা রাখা।
সংবাদদাতা,
মো: আফজল চৌধুরী
সহ-সভাপতি
সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- শাহপরান ইউনিট, সিলেট।



No comments:
Post a Comment