বাংলাদেশ বেতার, ময়মনসিংহ কর্তৃক আয়োজিত প্রথম শ্রোতা আনন্দমেলা গত রবিবার (২৫ মে ২০২৫) বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের চাষী মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, বাংলাদেশ বেতার, ময়মনসিংহ কেন্দ্রের আঞ্চালিক পরিচালক মো. আল আমিন খান (হিমেল)।
দিন ব্যাপী অনুষ্ঠানের শেষে র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। র্যাফেল ড্র-তে ৫ জন ভাগ্যবান শ্রোতাকে পুরস্কার হিসেবে মোবাইল সেট উপহার দেওয়া হয়। র্যাফেল ড্র-তে পুরস্কার বিজয়ী সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও রেডিও এক্টিভিস্ট দিদারুল ইকবাল (S21DAL) এর হাতে পুরস্কার হিসেবে মোবাইল সেট তুলে দেন, অনুষ্ঠানের বিশেষ অতিথি বাংলাদেশ বেতার বাণিজ্যিক কার্যক্রমের সাবেক পরিচালক ড. মির শাহ আলম। এসময় মঞ্চে উপস্থিত ছিলেন, বাংলাদেশ বেতার, ময়মনসিংহ কেন্দ্রের আঞ্চালিক পরিচালক মো. আল আমিন খান (হিমেল), উপ আঞ্চালিক পরিচালক মো. জাকিরুল ইসলাম সহ অন্যান্য।
বসুন্ধরা ফর্টিফাইড সয়াবিন তেল “ঈদ আনন্দ ফটো কনটেস্ট ২০২২”-এ ৮ জুলাই এর গিফট হ্যাম্পার বিজয়ী হিসেবে আজ ০৩/০৮/২০২২, বুধবার হাতে পেলাম ৫ লিটার বসুন্ধরা সয়াবিন তেল, হালিম মিক্স, রোস্ট মশলা, বিরিয়ানি মশলা, চটপটি মশলা, মুরগির মাংসের মশলা, মরিচের গুড়া, হলুদের গুড়া এবং ধনিয়ার গুড়া!
সিলেটের কাজীটোলায় বসুন্ধরা মাল্টি ফুডের সার্ভিস পয়েন্ট থেকে উপহারগুলি গ্রহণ করি আমি ও ছেলে লাবীব ইকবাল, আর ছবি তুলেছেন মখলিছুর রহমান।
উপহারগুলি যথা সময়ে প্রদান করার জন্য কর্তৃপক্ষকে অনেক অনেক ধন্যবাদ।
দিদারুল ইকবাল
সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ
দেশ
বিদেশের
বিভিন্ন
রেডিও
থেকে
প্রাপ্ত
আমার
পুরষ্কার ও উপহারের
সংরক্ষণশালা --দিদারুল ইকবাল
Archive of my Awards and Gifts received from various Radios in my own country and abroad --DIDARUL IQBAL
২১/০৭/২০২০ তারিখ মঙ্গলবার দুপুরে বাংলাদেশ ডাক বিভাগের মাধ্যমে হাতে পেলাম বাংলাদেশ বেতার ঢাকা থেকে প্রচারিত জনপ্রিয় ও শিশুবান্ধব অনুষ্ঠান “আমি মীনা বলছি” ৩৬১তম পর্বের প্রথম বিজয়ীর পুরস্কার। পুরস্কার হিসেবে পেয়েছি বাংলাদেশ বেতারের মহাপরিচালক (চলতি দায়িত্ব) হোসনে আরা তালুকদার স্যারের স্বাক্ষরিত চিঠি এবং একশত টাকা মূল্যের ৫টি (৫০০/- টাকা) জাতীয় প্রাইজ বণ্ড। পুরস্কার পাঠানোর জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক কার্যক্রমের সহকারী প্রকল্প পরিচালক ও বেতারের উপ পরিচালক মো: আনাতোর আমজাদ স্যারকে।
তাছলিমা আক্তার লিমা
ভাইস চেয়ারম্যান
সাউথ এশিয়া রেডিও ক্লাব
বাংলাদেশ।