বাংলাদেশস্থ ইন্দোনেশিয়ান দূতাবাসে উদযাপিত হয়েছে ইন্দোনেশিয়ার ৭৪তম স্বাধীনতা দিবস।
১৭ আগস্ট ২০১৯, শনিবার সকালে দূতাবাসে ইন্দোনেশিয়ার জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনব্যাপী উদযাপনী অনুষ্ঠানের সূচনা করেন রাষ্ট্রদূত রিনা প্রিথিয়াসমিয়ারসি সোমারনো।
১৯৪৫ সালের এই দিনে নেদারল্যান্ডের কাছ থেকে স্বাধীনতা লাভ করে ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়া একসময় ডাচ এবং জাপানের উপনিবেশ ছিলো।
দিনব্যাপী স্বাধীনতা দিবসের উদযাপনী অনুষ্ঠানে অংশ নেন, বাংলাদেশস্থ ইন্দোনেশিয়ান দূতাবাসের কর্মকর্তা কর্মীবৃন্দ, বিভিন্ন দূতাবাসের আমন্ত্রিত কূটনৈতিকবৃন্দ, বাংলাদেশে বসবাসরত ইন্দোনেশিয়ান নাগরীকবৃন্দ এবং রেডিও রিপাবলিক অব ইন্দোনেশিয়া (আরআরআই) ওয়ার্ল্ড সার্ভিস ভয়েস অব ইন্দোনেশিয়ার বাংলাদেশস্থ জাতীয় শ্রোতা সংগঠন "ভয়েস অব ইন্দোনেশিয়া ডিএক্সারর্স ফোরাম অব বাংলাদেশ (ভিওআই-ডিএফবি)"-এর প্রতিষ্ঠাতা সভাপতি দিদারুল ইকবাল, উপদেষ্টা মোঃ ওসমান গণী, সাংস্কৃতিক সম্পাদক তাছলিমা আক্তার লিমা, সদস্য মোঃ ইয়াকুব আলী, শাওন খান এবং লাবীব ইকবাল।
দিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে ছিলো, পতাকা উত্তোলন, কেক কাটা, ফটো সেশন, ইন্দোনেশিয়ার ঐতিহ্যবাহী পোশাক প্রতিযোগিতা, ঐতিহ্যবাহী নাচ ও গান। গান পরিবেশন করেন ইন্দোনেশিয়া থেকে আগত শিল্পী ভনি শিলা। এছাড়া ছিলো খাদ্য উৎসব, হস্তশিল্প পণ্য প্রদর্শনী ও বিক্রয় এবং আকর্ষণীয় লাকী ড্র।
লাকী ড্র অনুষ্ঠানে ঢাকা-বালী-ঢাকা এবং ঢাকা-জাকার্তা-ঢাকা বিমান টিকেট, সনি ব্রাভিয়া ৪৩ ইঞ্চি স্মার্ট এলইডি টিভি, ওয়ালটন এলইডি টিভি, ওয়ালটন রেফ্রিজারেটর, ওয়ালটন ইলেকট্রিক কেটলিসহ বহু মূল্যবান পুরস্কার দেওয়া হয়। বিজয়ী ভাগ্যবানদের মধ্যে ছিলেন, ভয়েস অব ইন্দোনেশিয়া ডিএক্সারর্স ফোরাম অব বাংলাদেশ (ভিওআই-ডিএফবি)-এর প্রতিষ্ঠাতা সভাপতি দিদারুল ইকবাল-ও।
Assalamu Alaikum,
Today August 17, 2019, Indonesia's
74th Independence Day.
Indonesia gained independence from
the Netherlands on 17 August 1945. On this occasion, we extend our warm wishes
and congratulations to Indonesian President Joko Widodo, all friends of the
Radio Republic of Indonesia (RRI) with Voice of Indonesia and including all
citizens of Indonesia, on behalf of our "Voice of Indonesia DXER's Forum
in Bangladesh".
We respectfully remember the national
heroes of Indonesia, for whose sacrifice Indonesia achieved great independence.
In this day, we wish all the People of Indonesia a long success. We know that
the relationship between Bangladesh and Indonesia is historic and friendly.
Bangladesh and Indonesia are tied to cultural bonds.
We would like to see more interaction
between the government and the citizens of Bangladesh and Indonesia. In the
future, we hope that the social, political, economic and cultural bridges
between Bangladesh and Indonesia will be richer, deeper and stronger. Both countries
will continue their cooperation in the future.
Long live Bangladesh – Indonesia Friendship.
Regards,
Didarul Iqbal,
Founder President,
Voice of Indonesia DXER's Forum in
Bangladesh,
House- 336, Section- 7, Road- 2,
Mirpur,
Dhaka- 1216, Bangladesh.
Mobile:
+8801711054985
Awareness
Campaign on “Child Helpline-1098 & Rumors” in various educational Institutions
“পদ্মা সেতুর জন্য শিশুর
মাথা ও রক্ত লাগবে” বলে দেশের বিভিন্ন প্রান্তে গুজব ছড়ানোর পর ছেলেধরা সন্দেহে গত
কয়েক দিনে বিভিন্ন স্থানে বেশ কয়েকটি হত্যাকাণ্ড ঘটেছে। এর ফলে স্কুল, কলেজ, মাদ্রাসাসহ
বিভিন্ন সরকারী ও বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে ছেলেধরা গুজব আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিশেষ
করে শিশু শিক্ষার্থীরা এতে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। অভিভাবকরাও হয়ে পড়েছেন আতঙ্কিত।
এই গুজব প্রতিরোধে সমাজসেবা অধিদফতরের চাইল্ড সেনসিটিভ সোস্যাল প্রটেকশন ইন বাংলাদেশ
(সিএসপিবি) প্রকল্প, সিলেট সদর উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে সচেতনতামূলক প্রচারণা
কার্যক্রম পরিচালনা করছে।
২৫ জুলাই বৃহস্পতিবার
সিলেট নগরীর লাক্কাতুরা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের উপস্থিতিতে
“শিশুর সহায়তায় ফোন- ১০৯৮ এবং গুজব” নিয়ে সচেতনতামূলক প্রচারণা চালানো হয়। শিক্ষার্থীদের
মধ্যে সাহস জোগাতে এবং সচেতন করতে এই ক্যাম্পেইন করা হয়। যাতে শিশুরা কোন ভাবেই গুজবের
শিকার না হয়।
এসময় শিশুর সহায়তায় ফোন-
১০৯৮ ও গুজবের বিভিন্ন দিক নিয়ে আলোচনায় অংশ নেন, সিএসপিবি প্রকল্প, সিলেট সদর উপজেলা
সমাজসেবা কার্যালয়ের সমাজকর্মী মো: দিদারুল আলম, লাক্কাতুরা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান
শিক্ষক বাবলী টার্নবুল, সাউথ এশিয়া রেডিও ক্লাব-সিলেট জেলা শাখার সভাপতি মো: চাঁন মিয়া,
সিলেট চা বাগান ছাত্র-যুব কল্যাণ পরিষদ লাক্কাতুরা চা বাগান শাখা ও সাউথ এশিয়া রেডিও
ক্লাব- লাক্কাতুরা চা বাগান শাখার সভাপতি বিক্রম রায় প্রমূখ।
সচেতনতামূলক সেশন চলাকালীন
সময়ে স্কুলের ৪র্থ শ্রেণীর ছাত্রী অর্পিতা লোহার তাৎক্ষণিক ১০৯৮ নম্বরে ফোন করে এবং
এই নম্বরে ফোন করে একজন শিশু তার সুরক্ষায় কিভাবে সহায়তা পেতে পারে তা জানার চেষ্টা
করে।
সিএসপিবি প্রকল্প, সিলেট
সদর উপজেলা সমাজসেবা কার্যালয়ের সমাজকর্মী মো: দিদারুল আলম বলেন, বাংলাদেশে চলমান গুজবের
কারণে শিশু শিক্ষার্থীরা সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছে এবং তাদের অভিভাবকরাও রয়েছেন
আতঙ্কে। যদি অভিভাবকরা একটু সচেতন হন তবে এই সমস্যা কাটিয়ে উঠা সম্ভব। বাংলাদেশ সরকারের
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদফতর কর্তৃক পরিচালিত সিএসপিবি প্রকল্প, সিলেট
সদর উপজেলা সমাজসেবা কার্যালয় নিয়মিত বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।
শিশুরা বা স্কুলের শিক্ষার্থীরা গুজবের কারণে বা অন্য কোন কারণে যাতে কোন ভাবেই ক্ষতিগ্রস্ত
না হয় সেজন্য সিলেটের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ধারাবাহিকভাবে ১০৯৮ এবং গুজব সংক্রান্ত
সচেতনতামূলক প্রচারণা অব্যাহতভাবে চালিয়ে যাওয়া হবে। এছাড়া কোন শিশু যদি পাচার কিংবা
নির্যাতনের শিকার হয় তবে অতিদ্রুত ১০৯৮ নম্বরে ফোন করে সহায়তা নেওয়ার পরামর্শ দেন সমাজকর্মী
দিদারুল আলম।
সিএসপিবি প্রকল্প, সিলেট
সদর উপজেলা সমাজসেবা কার্যালয় কর্তৃক পরিচালিত “শিশুর সহায়তায় ফোন- ১০৯৮ ও গুজব” সংক্রান্ত
এই সচেতনতামূলক প্রচারণায় স্থানীয় ভাবে সহযোগিতা করছে বাংলাদেশ বেতার সিলেটের তালিকাভূক্ত
শ্রোতা সংগঠন সাউথ এশিয়া রেডিও ক্লাব-সিলেট জেলা শাখা ও লাক্কাতুরা চা বাগান শাখা এবং
সিলেট চা বাগান ছাত্র-যুব কল্যাণ পরিষদ।
সংবাদদাতা,
মো: চাঁন মিয়া
সভাপতি
সাউথ এশিয়া রেডিও ক্লাব
(সার্ক)
সিলেট
জেলা শাখা