বেতার ভিত্তিক শ্রোতা সংগঠন সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও রেডিও এক্টিভিস্ট দিদারুল ইকবাল (S21DAL) এর পিতা মো: মানিক মিয়ার ২৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে।
শুক্রবার (২৬ জুন ২০২৬) বাদ আছর সিলেট সিটি কর্পোরেশন ৩৪নং ওয়ার্ড বাহুবল গ্রীণল্যান্ড আবাসিক এলাকার হযরত শাহপরান (র:) উপশহর বাহুবল জামে মসজিদে মরহুম মো: মানিক মিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ। বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করেন, মাওলানা জাকির আহমদ।
মিলাদ ও দোয়া প্রার্থনায় উপস্থিত ছিলেন, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও রেডিও এক্টিভিস্ট দিদারুল ইকবাল (S21DAL), শিশু বিষয়ক সম্পাদক লাবীব ইকবাল, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- শাহপরান ইউনিট, সিলেটের সহসভাপতি মো. আফজল চৌধুরী, সাধারণ সম্পাদক মো. আব্দুল বারী, হাফিজ মৌলভী মখলিছুর রহমান, মৌলভী আজিজুর রহমান, সাবেক ব্যাংকার আব্দুর রহিম, জসিম উদ্দিন, আব্দুল কুদ্দুস, আব্দুল ওয়াসেহ, শওকত মাস্টার, মৌলভী মুফতি রায়হান আহমদ, বাহুবল ইউনিক ক্লাবের সভাপতি মো. মুহিবুর রহমান, মসজিদের মোয়াজ্জিন হাফিজ আজিজুর রহমান সহ অন্যান্য মুসল্লিবৃন্দ।
উল্লেখ্য, বাংলাদেশ রেলওয়ের চট্টগ্রাম সিগন্যাল ইন্সপেক্টর অফিসে কর্মরত অবস্থায় ১৯৯৮ সালের ২০ জুন ব্রেইন স্ট্রোক করে ইন্তেকাল করেন মো: মানিক মিয়া।
বার্তা প্রেরক,
তাছলিমা আক্তার লিমা
ভাইস-চেয়ারম্যান
সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ




No comments:
Post a Comment