অ্যামেচার রেডিও এবং জরুরি যোগাযোগ ব্যবস্থায় অসামান্য ও শ্রেষ্ঠ অবদানের স্বীকৃতিস্বরূপ মর্যাদাপূর্ণ ‘স্টার অ্যাচিভার্স অ্যাওয়ার্ড ২০২৬ (সিজন ০২)’-এর জন্য চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন চট্টগ্রাম সন্দ্বীপ উপজেলার কৃতিসন্তান, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সিলেট অ্যামেচার রেডিও অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক, রেডিও অ্যাক্টিভিস্ট, শিশুসুরক্ষা ও পরিবেশকর্মী মোহাম্মদ দিদারুল আলম (দিদারুল ইকবাল)। অ্যামেচার রেডিও জগতে তিনি S21DAL (সিয়েরা টু ওয়ান ডেল্টা আলফা লিমা) কলসাইনে পরিচিত।
স্টার বাংলাদেশ মিডিয়া এবং আইবিসিএফ-এর যৌথ উদ্যোগে আগামী ২৮ নভেম্বর ২০২৬ রাজধানীর সেগুনবাগিচাস্থ কেন্দ্রীয় কচিকাঁচা অডিটোরিয়ামে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে তাঁর হাতে এই সম্মাননা পদক তুলে দেওয়া হবে। উক্ত অনুষ্ঠানে দেশের বরেণ্য ব্যক্তিবর্গ, গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন অঙ্গনের সফল উদ্যোক্তা ও পেশাজীবীরা উপস্থিত থাকবেন।
রেডিও অ্যাক্টিভিজমে অনন্য ভূমিকার জন্য তিনি ইতিপূর্বে ইন্দোনেশিয়া, চীন, ফিলিপাইন ও ভারত থেকে একাধিক আন্তর্জাতিক পুরস্কার ও সম্মাননা অর্জন করেছেন এবং সংশ্লিষ্ট দেশগুলো ভ্রমণ করেছেন। পাশাপাশি দেশের বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠান থেকে সমাজসেবা, রেডিও ডিএক্সিং (Radio DXing) ও মানবাধিকার বিষয়ে বিশেষ অবদানের জন্য তিনি একাধিকবার জাতীয় পর্যায়ে অ্যাওয়ার্ড লাভ করেছেন। তাঁর এই বর্ণাঢ্য কর্মময় জীবনের স্বীকৃতিস্বরূপ তাঁকে এবারের মর্যাদাপূর্ণ ‘স্টার অ্যাচিভার্স অ্যাওয়ার্ড ২০২৬’-এর জন্য মনোনীত করা হয়েছে।
পুরস্কার প্রাপ্তির প্রতিক্রিয়ায় দিদারুল ইকবাল (S21DAL)
আয়োজক কর্তৃপক্ষ স্টার বাংলাদেশ মিডিয়া ও আইবিসিএফ-এর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, "যেকোনো স্বীকৃতিই কাজের প্রতি দায়বদ্ধতা বাড়িয়ে দেয়। দেশ-বিদেশের এই অর্জনগুলো সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)-এর সকল সদস্য, সিলেট অ্যামেচার রেডিও অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশের পুরো অ্যামেচার রেডিও কমিউনিটির। আগামীতেও দুর্যোগ মোকাবিলা, মানবসেবা এবং বেতার প্রযুক্তির উন্নয়নে আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।"
উল্লেখ্য, সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখা গুণীজনদের সম্মানিত করতে প্রতিবছর স্টার বাংলাদেশ মিডিয়া ও আইবিসিএফ এই অ্যাওয়ার্ডের আয়োজন করে থাকে।
বার্তা প্রেরক:
নুর মোহাম্মদ
মহাসচিব
সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ
সূত্র: ৫৬/২৬ (১১/০২) স্টার অ্যাচিভার্স অ্যাওয়ার্ড ২০২৬ (সিজন ০২), তারিখ: ১৬ নভেম্বর ২০২৬
_SARC_2026-11-10.png)


