বাংলাদেশ বেতার রংপুর কেন্দ্রের গৌরবময় ৫০ বছর পূর্তিতে “সুবর্ণজয়ন্তী”
উৎসব উদযাপিত
নানা কর্মসূচির মাধ্যদিয়ে
পালিত হয়েছে বাংলাদেশ বেতার রংপুর কেন্দ্রের ৫০ বছর পূর্তি উৎসব সুবর্ণজয়ন্তী। ১৯৬৭
সালের ১৬ই নভেম্বর বিকেল ৫:০৫ মিনিটে তৎকালীন সহকারী আঞ্চলিক পরিচালক আহমদ-উজ-জামান
এবং আঞ্চলিক প্রকৌশলী মো: আসাদুজ্জামানের নেতৃত্বে রংপুর অঞ্চলের ইথারে প্রথম ভেসে
আসে গোলাম কবীরের ঘোষণা “রেডিও পাকিস্তান, রংপুর”। যা পরবর্তিতে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের
পর মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার চেতনায় নতুন করে যাত্রা শুরু করে বাংলাদেশ বেতার, রংপুর
নামে। হাটি হাটি পা পা করে সেই বেতার ২০১৭ সালে পূর্ণ করেছে তার অর্ধশত বছর। বৃহস্পতিবার
রংপুর বেতারের গৌরবময় ৫০ বছর উপলক্ষ্য দু’দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন স্থানীয়
সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা এমপি। তিনি প্রথমে জাতীয়
পতাকা উত্তোলন, শান্তির প্রতিক পায়রা ও বেলুন উড়িয়ে কর্মসূচির সূচনা করেন। এরপর সকলে
র্যালীতে অংশ নেন।
বাংলাদেশ বেতারের মহাপরিচালক
নারায়ণ চন্দ্র শীলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী মশিউর
রহমান রাঙ্গা বলেছেন, রংপুর অঞ্চলের মানুষের ইতিহাস ঐতিহ্য ও সাংস্কৃতিক অঙ্গনের বাহক
এই রংপুর বেতার। রংপুর অঞ্চলের এক সময় মানুষের বিনোদনের চাহিদা মেটাতে এই বেতার ছিলো
একমাত্র মাধ্যম। রংপুরের মানুষ মনের প্রফুল্ল রংপুর বেতারের মাধ্যমেই খুঁজে পেত। রংপুর
বেতারের মাধ্যমে আমাদের ঐতিহ্য ভাওয়াইয়া গানকে আমরা খুঁজে পেতাম। আমাদের সংস্কৃতিকে
ধরে রাখতে রংপুর বেতারকে আরো উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য
রাখেন বাংলাদেশ বেতার রংপুরের আঞ্চলিক পরিচালক সায়েদ মোস্তফা কামাল। বিশেষ অতিথি হিসেবে
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি
মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া
এমপি, রংপুরের জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামান, রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার
এ বি এম জাকির হোসেন, রংপুর জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক তৌহিদুর রহমান টুটুল, বাংলাদেশ
বেতারের উপ মহাপরিচালক (অনুষ্ঠান) সালাহউদ্দিন আহমেদ, উপ মহাপরিচালক (বার্তা) হোসনে
আরা তালুকদার প্রমূখ।
সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে
রংপুর বেতার অঞ্চলের ৫’শরও বেশি শ্রোতা এবং শ্রোতাক্লাবের প্রতিনিধি অংশগ্রহণ করে।
সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান দিদারুল ইকবাল বিশেষ আমন্ত্রণে
দু’দিনব্যাপী সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এছাড়া রংপুর অঞ্চলের বাহির থেকেও
৬/৭ জন বিশেষ শ্রোতা ও শ্রোতা সংগঠক অনুষ্ঠানে অংশ নেয়। সাউথ এশিয়া রেডিও ক্লাবের ঠাকুরগাঁও
শাখার সাধারণ সম্পাদক মো: আবু সায়েমও উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
দু’দিনব্যাপী
অনুষ্ঠানে সমাপনী দিনের মূল আকর্ষণ ছিলো সাংস্কৃতিক অনুষ্ঠান ও র্যাফেল ড্র। বিশিষ্ট
সঙ্গীত শিল্পী খুরশিদ আলম, রনজিত কুমার রায়, পল্লবী সরকার মালতি এবং বাংলাদেশ বেতারের
মহাপরিচালক নারায়ণ চন্দ্র শীল একের পর এক জনপ্রিয় গান গেয়ে দর্শকদের হৃদয় জয় করে নেন।
এরপর শুরু হয় আকর্ষণীয় র্যাফেল ড্র। ভাগ্যক্রমে ৩০টি পুরস্কারের মধ্যে একটি জিতেন
সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান দিদারুল ইকবাল। তার হাতে
পুরস্কার তুলে দেন বাংলাদেশ বেতার রংপুরের আঞ্চলিক পরিচালক সায়েদ মোস্তফা কামাল।
I got this excellent and attractive Ceramic Mug from Rangpur Betar. This gift was given by Radio Announcer’s
Club (RANC), Rangpur on the 50th anniversary (Golden
Jubilee) celebration of Bangladesh Betar, Rangpur at 17-11-2017.
Thanks a lot to RANC- Rangpur.
বাংলাদেশ বেতার, রংপুর কেন্দ্রের ৫০ বছর পূর্তি উৎসব “সুবর্ণ
জয়ন্তী” অনুষ্ঠানের দ্বিতীয় বা শেষ দিন অর্থাৎ ১৭/১১/২০১৭ খ্রি:, শুক্রবার সাংস্কৃতিক
অনুষ্ঠান ও র্যাফেল ড্র এর শেষে বাংলাদেশ বেতারের সকল কর্মকর্তাকে রেডিও অ্যানাউন্সারর্স
ক্লাব, রংপুরের পক্ষ থেকে একটি সুদৃশ্য ‘সিরামিক মগ’ উপহার দেয়। মগের গায়ে বাংলাদেশ
বেতার, রংপুরের সুবর্ণ জয়ন্তী লেখা সহ RANC–এর
লগো ছাপানো আছে। নি:সন্দেহে মগ-টি রংপুর বেতারের গৌরবোজ্জ্বল ৫০ বছর পূর্তি উৎসবের
স্মৃতি বহন করে।
সৌভাগ্যক্রমে আমি এবং রংপুরের আরেকজন ফটোসাংবাদিকও পেয়েছিলাম
এই মূল্যবান উপহারটি। RANC–কে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের এই
মূল্যবান উপহারটি আজীবন আমার ক্ষুদ্র বেতার জাদুঘরের শোকেসে অত্যন্ত যত্নের সাথে সংরক্ষিত
থাকবে এবং প্রতিদিন স্মরণ করিয়ে দিবে আপনাদের ভালোবাসার কথা।
দিদারুল ইকবাল
বাংলাদেশ মনিটর
চীন আন্তর্জাতিক বেতার (সিআরআই)
এবং
প্রতিষ্ঠাতা চেয়ারম্যান
সাউথ এশিয়া রেডিও ক্লাব, বাংলাদেশ।
শ্রোতাবন্ধুরা,
আজ শনিবার,
১১/১১/২০১৭ খ্রি:, সন্ধ্যা ০৬:০০টায় ঢাকা- FM: 102 ও চট্টগ্রাম-
FM: 90.0 মেগাহার্জে এবং সন্ধ্যা ০৭:০০টায় MW: 1188, SW: 9.490, 9.600, 11.610 কিলোহার্জে
চীন আন্তর্জাতিক বেতার (সিআরআই), বেইজিং থেকে শুনুন “আইসিটি ও ই-কমার্স” নিয়ে বাংলাদেশ
সরকারের তথ্য ও যোগোযোগ প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি এবং এফবিসিসিআই-এর
পরিচালক বিশিষ্ট অভিনেত্রী শমী কায়সারের বিশেষ সাক্ষাৎকার।
সাক্ষাৎকার গ্রহণ: দিদারুল
ইকবাল, চীন আন্তর্জাতিক বেতার (সিআরআই), বাংলাদেশ।
পুনপ্রচার:
রবিবার,
১২/১১/২০১৭ খ্রি:, সকাল ০৮:০০টায় SW: 9.655, 11.640 কিলোহার্জ এবং
সকাল ০৯:০০টায় ঢাকা- FM: 102 ও চট্টগ্রাম- FM: 90.0 মেগাহার্জ।
শ্রোতাবন্ধুরা,
আগামীকাল শনিবার, ১১/১১/২০১৭ খ্রি:, সন্ধ্যা ০৬:০০টায় ঢাকা-
FM: 102 ও চট্টগ্রাম- FM: 90.0 মেগাহার্জে এবং সন্ধ্যা ০৭:০০টায় MW: 1188, SW:
9.490, 9.600, 11.610 কিলোহার্জে চীন আন্তর্জাতিক বেতার (সিআরআই), বেইজিং থেকে শুনুন
“ই-কমার্স” বিষয়ক বিশেষ অনুষ্ঠান।
এছাড়া অনুষ্ঠানটির পুনপ্রচার শুনুন-
রবিবার,
১২/১১/২০১৭ খ্রি:, সকাল ০৮:০০টায় SW: 9.655, 11.640 কিলোহার্জে এবং
সকাল ০৯:০০টায় ঢাকা- FM: 102 ও চট্টগ্রাম- FM: 90.0 মেগাহার্জে।
=============================================
ই-কমার্স এসোসিয়েশন অব
বাংলাদেশ বা ই-ক্যাবের তিন বছর পূর্তি উৎসব বুধবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে রাজধানীর
ডিওএইচএস রাওয়া ক্লাবে। এতে বাংলাদেশ সরকারের তথ্য ও যোগোযোগ প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী
জুনাইদ আহমেদ পলক এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত
ছিলেন, মিউচুয়ার ট্রাস্ট ব্যাংক লিমিটেডের এমডি ও সিইও আনিস এ খান, ই-ক্যাবের উপদেষ্টা
ও এফবিসিসিআই-এর পরিচালক বিশিষ্ট অভিনেত্রী শমী কায়সার, ই-ক্যাবের সভাপতি রাজীব আহমেদ
সহ ই-কমার্সের উদ্যোক্তাবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে
তথ্য ও যোগোযোগ প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি, ই-কমার্সের উন্নয়নে
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ কর্তৃক গৃহীত বিভিন্ন পদক্ষেপ ও সরকারের পরিকল্পনার
কথা তুলে ধরেছেন।
চীন আন্তর্জাতিক বেতারকে
দেওয়া একান্ত সাক্ষাৎকারে আইসিটি খাতের বর্তমান চিত্র তুলে ধরার পাশাপাশি, আগামীর সম্ভাবনা
নিয়েও কথা বলেছেন তথ্য ও যোগোযোগ প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
ই-ক্যাবের উপদেষ্টা ও
এফবিসিসিআই-এর পরিচালক বিশিষ্ট অভিনেত্রী শমী কায়সার তার বক্তব্যে ই-কমার্স খাতের নানান
দিক তুলে ধরেছেন।
বাংলাদেশের ই-কমার্স খাতের
সমস্যা চিহ্নিত করা এবং তা সমাধানে করণীয় বিষয়ে সুপারিশ প্রদানের মাধ্যমে দেশের ই-কমার্স
খাতের কাঙ্ক্ষিত উন্নয়ন সাধনের লক্ষ্যে ২০১৫ সালে ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ
(ই-ক্যাব) যাত্রা শুরু করে।
বাংলাদেশে বিনিয়োগবান্ধব
পরিবেশন সৃষ্টি করার লক্ষ্যে সরকার ই-কমার্স উদ্যোক্তা ও সংশ্লিষ্ট সকলের সাথে একযোগে
নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক মন্ত্রণালয়ের দিকনির্দেশনা
ও ই-ক্যাবের প্রচেষ্টার ফলে বাংলাদেশে প্রথমবারের মতো জাতীয় ই-কমার্স নীতিমালা প্রণয়ন
সংক্রান্ত কর্মকাণ্ড দ্রুতগতিতে এগিয়ে চলছে।
জাতীয় ই-কমার্স নীতিমালা
প্রণীত ও বাস্তবায়ন হলে দেশে আস্থাশীল ও নির্ভরযোগ্য ই-কমার্সবান্ধব পরিবেশ সৃষ্টি
হবে এবং এ খাতে উন্নয়ন ত্বরান্বিত হবে বলে সকলে আশাবাদ ব্যক্ত করেন।
দিদারুল ইকবাল
চীন আন্তর্জাতিক বেতার
বাংলাদেশ।