ইউরোপের অন্যতম পুরোনো আন্তর্জাতিক রেডিও স্টেশন চেক প্রজাতন্ত্রের রাষ্ট্রীয় আন্তর্জাতিক রেডিও সম্প্রচার কেন্দ্র চেক রেডিও ৭-এর ৯০তম বার্ষিকী উদযাপন করা হয়েছে সিলেট সিটির ৩৪নং ওয়ার্ডে।
শনিবার (৫ সেপ্টেম্বর ২০২৬) সন্ধ্যা ৭টায় সিলেট নগরীর শাহপরান বাহুবল গ্রীণল্যান্ড আবাসিক এলাকায় এই প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করে বেতার শ্রোতা সংগঠন সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ এর শিশু সদস্যবৃন্দ। বাংলাদেশে রেডিও প্রাগ-এর ৯০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের এটি ক্লাবের তৃতীয় আয়োজন।
সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ এর শিশু বিষয়ক সম্পাদক লাবীব ইকবাল-এর সভাপতিত্বে অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, ক্লাবের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও রেডিও অ্যাক্টিভিস্ট দিদারুল ইকবাল (S21DAL)।
এসময় শিশু সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নাফিউল ইসলাম হায়মন, প্রথম দাস রাজবীর, দৈপায়ন দাস, আবির হোসেন রিয়ান, আনাস বিন মুখলিছুর রহমান, রুহুল আমিন, তামজিদ আহমদ তানজিম, তাওফিক আহমদ তাহসিন, কাজী ইফতেকার উদ্দীন মাশফি, রাইসা তাবাসসুম জারা। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ এর ভাইস চেয়ারম্যান তাছলিমা আক্তার লিমা,
সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- লাক্কাতুরা চা বাগান ইউনিট, সিলেট সদর, সিলেটের সভাপতি বিক্রম রায় ও যুগ্ম সম্পাদক বিদ্যাপ্রকাশ বাক্তী, বিকাশ রঞ্জন দাশ, রিমা প্রমুখ।

No comments:
Post a Comment