এক জাদুকরী ও আনন্দঘন আবহে জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন পর্যায়ে সমাদৃত স্বেচ্ছাসেবী আন্তর্জাতিক বেতার শ্রোতা সংগঠন সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের শিশু বিষয়ক সম্পাদক লাবীব ইকবাল-এর ১২তম জন্মদিন পালন করা হয়েছে।
৪ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার, সন্ধ্যায় সিলেট নগরীর শাহপরান ৩৪নং ওয়ার্ড বাহুবল গ্রীনল্যান্ড আবাসিক এলাকায় ক্লাবের উদ্যোগে শিশু সদস্যদের মূল অংশগ্রহণে এক বিশেষ বেতার বিষয়ক আনন্দ আড্ডা ও কেক কাটার আয়োজন করা হয়। শৈশবের উচ্ছ্বাস আর বেতার তরঙ্গের রোমাঞ্চ মিলে অনুষ্ঠানটি রূপ নেয় শিশুদের এক মিলনমেলায়।
অনুষ্ঠানে শিশুদের সাথে বেতারের গল্প ও কেক কাটায় অংশ নেন ক্লাবের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও রেডিও অ্যাক্টিভিস্ট দিদারুল ইকবাল (S21DAL- সিয়েরা টু ওয়ান ডেল্টা আলফা লিমা), ভাইস চেয়ারম্যান তাছলিমা আক্তার লিমা, শাহপরান ইউনিট, সিলেটের সহ-সভাপতি মো. রফিকুল ইসলাম ও মো. আফজল চৌধুরী, ও সদস্য মো. মামুনুর রশীদ,
লাক্কাতুরা চা বাগান ইউনিট, সিলেট সদরের সভাপতি বিক্রম রায় ও যুগ্ম সম্পাদক বিদ্যাপ্রকাশ বাক্তী, সিলেট সদর খাদিম চা বাগানের বিকাশ রঞ্জন দাস, সুমাইয়া আক্তার রিমা সহ ক্লাবের নেতৃবৃন্দ।
ক্লাবের শিশু সদস্যদের মধ্যে উপস্থিত ছিল, নাফিউল ইসলাম হায়মন, প্রথম দাস রাজবীর, দৈপায়ন দাস, আবির হোসেন রিয়ান, আনাস বিন মুখলিছুর রহমান, রুহুল আমিন, তামজিদ আহমদ তানজিম, তাওফিক আহমদ তাহসিন, কাজী ইফতেকার উদ্দীন মাশফি, রাইসা তাবাসসুম জারা, মরিয়ম চৌধুরী, আইরা চৌধুরী প্রমুখ।
আড্ডার মূল আকর্ষণ ছিল ক্লাবের চেয়ারম্যান দিদারুল ইকবালের বেতারের গল্প। তিনি বাংলাদেশ বেতার সহ বহির্বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক বেতার থেকে প্রচারিত শিশুদের নানা চমৎকার অনুষ্ঠান নিয়ে গল্প করেন। বর্তমান তথ্যপ্রযুক্তির স্বর্ণযুগে ঘরে বসেই শৈশব থেকে বেতারের মাধ্যমে কীভাবে এক রোমাঞ্চকর বিশ্ব ভ্রমণ করা যায় এবং দেশ-বিদেশের জ্ঞান আহরণ করে নিজেকে সমৃদ্ধ করা যায়, সেই মন্ত্রণা তিনি শিশুদের দেন।
এ সময় তিনি বিশ্বের লক্ষ কোটি বাংলাভাষী মানুষের কথা চিন্তা করে প্রত্যেক আন্তর্জাতিক বেতার থেকে, বিশেষ করে রেডিও রিপাবলিক ইন্দোনেশিয়া, ভয়েস অব ভিয়েতনাম, রেডিও প্রাগ, রেডিও রোমানিয়া, রেডিও ফ্রান্স, রেডিও কানাডা, এবিসি রেডিও অস্ট্রেলিয়া, রেডিও স্লোভাকিয়া, রেডিও থাইল্যান্ড, রেডিও তিরানা, রেডিও ইউক্রেন, পোলিশ রেডিও, রেডিও বুলগেরিয়া, রেডিও এক্সটেরিয়র দে এস্পানিয়া, রেডিও হাভানা কিউবা, কেবিএস ওয়ার্ল্ড রেডিও, রেডিও টেলিভিশন মালয়েশিয়া, আরডিপি ইন্টারন্যাশনাল থেকে প্রতিদিন অন্তত ১৫ থেকে ২০ মিনিটের একটি বিশেষ বাংলা অনুষ্ঠান সম্প্রচারের জোরালো দাবি জানান।
চেয়ারম্যানের এই দাবির সাথে সুর মিলিয়ে উপস্থিত শিশুরাও বিশ্ব বেতারগুলোর কাছে তাদের উপযোগী ও আনন্দদায়ক শিশু বান্ধব বাংলা অনুষ্ঠান নির্মাণের আকুল আহ্বান জানায়।
বেতারের প্রতি দিদারুল ইকবালের এই অকৃত্রিম ভালোবাসা, ত্যাগ এবং শিশুদের সাথে বন্ধুসুলভ আচরণের জন্য শিশুরা তাকে ভালোবেসে ”রেডিও আঙ্কেল” উপাধিতে ভূষিত করে।
গল্প ও আড্ডার চমৎকার পর্ব শেষে ‘রেডিও আঙ্কেল’ দিদারুল ইকবাল শিশুদের সাথে নিয়ে লাবীব ইকবালের ১২তম জন্মদিনের কেক কাটেন এবং ক্লাবের পক্ষ থেকে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তার সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়। এরপর শিশুরা একে একে তাদের প্রিয় বন্ধু ও শিশু বিষয়ক সম্পাদক লাবীব ইকবাল-কে নান্দনিক সব উপহার দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানায়। সবশেষে কেক ও মিষ্টি বিতরণ এবং এক প্রীতি নৈশভোজের মাধ্যমে এই স্মরণীয় ও আনন্দঘন সন্ধ্যার সমাপ্তি ঘটে।
বার্তা প্রেরক:
বিক্রম রায়
সভাপতি
সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)-
লাক্কাতুরা চা বাগান ইউনিট, সিলেট সদর, সিলেট।

No comments:
Post a Comment